শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গাঁজাসহ গ্রেফতার ২

grafter-2নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জ নৌ-ফাঁড়ির পুলিশ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে সলিমগঞ্জ লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে বিজয়নগর উপজেলার সোলমান মিয়া (২৭) ও সাজিদুল ইসলাম (১৮)। ধৃত আসামীদের দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গাঁজাগুলো বিক্রির উদ্দ্যেশে নরসিংদী নিয়ে যাচ্ছিল।