,

গ্রামে শহরের সুবিধা পেতে আবারও নৌকায় ভোট দিন-ক্যা.তাজ

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : প্রতিটি গ্রামে শহরের সুবিধা পেতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্যা. এবি তাজুল ইসলাম। আজ(শুক্রবার)সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার সফিরকান্দি,খোষকান্দি,মায়ারামাপুর,ধারিয়ারচর,মানিকপুর,বুধাইরকান্দিসহ অন্তত ১০টি উঠান বৈঠকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ক্যা.তাজ এ আহ্বান জানান।

ক্যা.তাজুল ইসলাম বলেন, ‘বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। পটিয়ার উন্নয়নে কারো সাথে কখনও আপস করিনি। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দিয়েছি। আগামীতে বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পেতে আবারো নৌকায় ভোট দিন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজল ইসলামের সভাপতিত্বে ও সদর (উত্তর)ইউপি চেয়ারম্যান এমএ রহিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ আহমেদ বাবু,সহসভাপতি মোস্তফা কামাল,যুবলীগ সভাপতি সাইদুর রহমান ভূইয়া বকুল, মোকবুল হোসেন মোক্তার প্রমূখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর