শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক : “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’’ এই শ্লোগান’কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাত ধরে র্ধীঘ মানববন্ধন রচনা করে।

সমাবেশে আশুগঞ্জ র্দুনীতি বিরোধী কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন, দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদসহ বিশেষ ব্যক্তিবর্গ। সমাবেশে দূর্নীতির বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে আহবান জানান বক্তারা।