,

বাঞ্ছারামপুরে অসহায়দের পাশে আলোকবর্তিতা হয়ে একজন জলি আপা

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : জলি আক্তার বা জলি আমীর।৩৫ বছর বয়সী এই ৩ সন্তানের মা কেবল একজন সাধারন নারীই,মানুষ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় গত ১২ বছর ধরে অসহায় নারীদের আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছেন।

দিনরাত,মাস,বছর।মানুষের ভালোবাসায় তিনি তিন তিনবারের নির্বাচিত মহিলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।সবার কাছে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জলি আপা হিসেবে চিনেন জানেন দলমত নির্বিশেষে সকলেই।যখনই কেউ বিপদে পড়েন,বিশেষ করে নারী,তখন জলি আপার কাছে ছুটে যান সবাই।কি গৃহস্থ,ভিখারী,দিনমজুর নারী শ্রমীক,এনজিও কর্মী বা স্বামী কর্তৃক নির্যাতিত নারী বা যৌন হয়রানীর স্বীকার শিক্ষার্থীর অভিভাবক।জলি আপা নি:স্বার্থভাবে গভীর রাতেও ছুটে যাবার নজীর বহু রয়েছে।

কথা ও খোজ নিয়ে জানা গেছে,তিনি বাঞ্ছারামপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মা সমাবেশগুলোতে নিয়মিত অংশ গ্রহন করেন।কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে পড়াশুনা,সৎ নাগরিকের গাইড লাইন,শিক্ষার উপকারিতা ইত্যাদি সময় সুযোগ পেলেই পরামর্শ দেন।দরিদ্র অভিভাবকদের তাদেও সন্তানকে স্কুলে ভর্তির জন্য পরামর্শ ও সহযোগিতা করেন।
ব্রাহ্মণবাড়িয়া (০৬) বাঞ্ছারামপুর আসনের বর্তমান সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম(অব.) এমপি বলেন,-‘উপজেলায় প্রতিবন্দ্বী নারী ও শিশুদের জন্য জলি আমীর আওয়ামীলীগ বা বিএনপি বুঝে না,আমার কাছে সাহায্যেও জন্য বা তদ্বীরের জন্য ছুটে আসে।আমিও সুন্দর মনের,পরিশ্রমী ও মানবিক জলিকে ফিরাই না।’’

প্রতিবন্দ্বীদের সহায়তা করে আমি বড় তৃপ্তি পাই।আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতি মাসে যে সন্মানী পাই,তার পুরোটাই প্রতিবন্দ্বী ও অসহায়দের সহায়তায় ব্যয় করি।যেহেতু স্বামী ঠিকাদার,সেহেতু চলতে তেমন কষ্ট হয়না-এক প্রশ্নের জবাবে জবাবে জানান জলি আমীর বা সবার প্রিয় জলি আমীর।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির