শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারী বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় -আ.স.ম. হান্নান শাহ

hanna bnpনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকারের বড় বড় প্রকল্প গ্রহনের নামে কমিশন বানিজ্যে লিপ্ত রয়েছে। সরকার জনগনের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি সরকারী বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে। আগামীতে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার আসলে তখন সেগুলো তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে। তারা দেশের জনগনের ভালো চায় না। অচিরেই এ অত্যাচারের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে খুব শীঘ্রই আন্দোলনের ডাক দেয়া হবে। তিনি রবিবার দুুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশগুঞ্জে হোটেল উজান ভাটিতে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহামনের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান জজ মিয়া, রফিকুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা নূরুল আলম, শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।