আশুগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে র্যালী ও সমাবেশ
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের দু-গ্রুপের একই সময় কর্মী সভা ডাকায় প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারা ভঙ্গ করে এক পর্ক্ষ পূর্ব ঘোষিত আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগের ঘোষিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটি। আজ শবিবার দুপুরে স্থানীয় রেলগেইট গেইট এলাকায় সমাবেশ শেষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার নেতেৃতে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে। আনন্দ র্যালীতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩ হাজার নেতা-কর্মী যোগদেন। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, যুগ্ম-আহবায়ক হাজী মোঃ খুরশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়া, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সামা, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ মাষ্টার, সাধারন সম্পাদক খলিলুর রহমান, শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সায়েদ লাল মিয়া, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস হাসান, চর চারতলা ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক আইয়ুব খান, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ আবু আব্দুল্লাহ, সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, শরিফুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাফি উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোবারক আলী চৌধুরী, আমিনুল ইসলাম ভূইয়া, হাজী মোঃ সাইদুর রহমান, হেবজুল বারী, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী মোঃ আমির হোসেন, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির সিকদার, সহ-সভাপতি মোশারফ হোসেন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস মিয়া, যুবলীগে নেতা রফিকুল ইসলাম, মনির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহিন সিকদার, যুগ্ম-আহবায়ক সালাহ উদ্দিন, সেচ্ছাসেবকলীগের নেতা উজ্জল হাসান, যুবলীগ নেতা লিটন মিয়া, বাছির লতিফ, জিল্লু মুন্সী , সারোয়ার আলম, বাকের আহমেদ, হাজী, তপন চেীধুরী , কবীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগে নেতা আলমগীর হোসেন ফরহাদসহ উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ। সমাবেশ পরিচালনা করেন আওয়ামীলীগে নেতা তোফয়েল আলী রুবেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার।
দলীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় হাজী মোঃ ছফিউল্লাহ মিয়াকে আহবায়ক, আবু নাছের আহমেদ, হানিফ মুন্সী ও হাজী মোঃ খুরশেদুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ৬১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। একই দিন সন্ধ্যায় অপরপক্ষ এ কমিটিকে প্রত্যাখান করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপস্থিত সর্বসম্মতিক্রমে নিজেরাই মাহবুবুর রহমানকে আহবায়ক ও হানিফ মুন্সি, মোয়াজ্জেম হোসেন মাজু, আবুল খায়েরকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট পাল্টা আহবায়ক কমিটি ঘোষনা করে। এ সময় এক পক্ষ জেলা আওয়ামীলীগের ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে উপজেলা শহরের বিক্ষোভ মিছিল করে এবং অপরপক্ষ জেলা আওয়ামীলীগের ঘোষিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে। এর পর জেলা আওয়ামীলীগ ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক ছফিউল্লাহ মিয়া আজ শনিবার উভয় পর্ক্ষ দলীয় কার্যালয়ে কর্মী সভা ও আনন্দ মিছিলের আহবান করে মাইকিং করে অনুষ্টানের প্রস্তুতি নেন। এর পরিপ্রেক্ষিতে অপরপক্ষ স্থানীয় ভাবে ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাহবুবুর রহমান মাকিং করে কর্মী সভায় করার প্রস্তুতি নেন। এতে করে উত্তেজনা দেখা দেয়ায় আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, রেলগেইট, উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত ১২টায় উপজেলা প্রসাশন ১৪৪ জারি করেই বিভিন্ন এলাকায় মাইক সার্ভিস করে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিপুল পরিমান বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটেরিয়ান, র্যাব মোতায়েন করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, ২ প্লান্টুন আর্ম পুলিশ ব্যাটেলিয়ান ও ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ জানান, উপজেলা আওয়ামীলীগের দু-গ্রুপের একই সময় দলীয় কার্যালয়ে কর্মী সভা ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় ১৪৪ জারি করা হয়েছে।











