,

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে নদীতে জেলেরা

news-image

নিউজ ডেস্ক : মা ইলিশ রক্ষা এবং ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। গত ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছিল মৎস্য মন্ত্রণালয়।

এদিকে ফের নদীতে ইলিশ শিকারে প্রস্তুত লক্ষ্মীপুরের প্রায় ৬০ হাজার জেলে। ইতোমধ্যে জেলেরা বেশ প্রস্তুতিও নিয়ে রেখেছেন। ঠিকঠাক করেছেন জাল-নৌকাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। রাত ১২টার পর থেকে জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছেন।

২২ দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিল। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি ছিল নিষিদ্ধ। এ আইন অমান্য করায় বেশ কয়েকজন জেলের জেল-জরিমানাও হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, ইলিশের প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষ হয়েছে ২৮ অক্টোবর রাত ১২টা থেকে। এরপর থেকে মাছ শিকারে কোনও বাধা থাকছে না।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস