,

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিভিন্ন সংকট ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। করোনা মহামারি, বন্যা, অতিবৃষ্টি ও শীতের মতো বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তায় সংগঠনটি কাজ করেছে। দেশের বাইরে অবস্থান করেও তারেক রহমান এসব কার্যক্রমে নির্দেশনা দিয়েছেন এবং অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ফাউন্ডেশনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। এর মধ্যে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজনও ছিল।
এ ছাড়া দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি ভূমিকা রেখে চলেছে বলে উল্লেখ করেন রিজভী।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২