সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিটগুলোর হাতে পতাকা তুলে দেন।
সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যেসব ইউনিট জাতীয় পতাকা পেয়েছে, সেগুলো হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।











