,

প্রেমের টানে চাচি-ভাতিজার কাণ্ড

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামের মো. আবদুল বারেকের ছেলে মো. শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে আমেনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানও রয়েছে।

প্রায় এক যুগ ধরে মো. শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে ভাশুর মো. দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক মো. ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এ প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন চাচি। সোমবার পর্যন্ত পাঁচ দিনেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বুধবার রাত ১২টার দিকে মো. ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল ফোনও।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত মো. শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী