,

সিলেটে অবরুদ্ধ বিএনপি নেতারা, আটক ১০

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে ওই বাসার বাইরে পুলিশ অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তার বাসার সামনে থেকে ৬ নেতাকর্মীকে এবং উপশহর থেকে ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে নগরীর বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন।

তবে আটকের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।

নগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, পুলিশের নিয়মিত অভিযান চলছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। ডা. শাহরিয়ার ও কয়েস লোদীসহ ৬ জনকে কাহের শামীমের বাসার সামনে থেকে আটক করেছে পুলিশ। এছাড়া উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে, আমার বাসার সামনে থেকে এবং বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে। সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজ বুধবার সিলেটে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই ফ্রন্টে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য রয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর