,

আশুগঞ্জ-মাধুবপুর ৩৫ কিলোমিটার জুড়ে বাড়ছে দুর্ঘটনা দায়ী বেপরোয়া যান চলাচল

overtakingনিজস্ব প্রতিবেদক : যোগাযোগ মন্ত্রনালয়ে অভিযান অন্যদিকে হাইকোর্টের নিষেধ থাকার পর অবাধে চলছে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা। চলছে রিকশা, ভ্যানগাড়ি, ইজিবাইক, ট্রাক্টর, পাওয়ার টিলার। এসবের ভিড়ে বড় দেহের বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে ছুটে চলা। বিপজ্জনক ওভারটেকিং।এ ছবি প্রতিদিনের ঢাকা-সিলেট মহাসড়ক’র। বড় গাড়ির চালকরা বলছে ছোট যানবাহনের মহাসড়ক জবর দখলে রাখার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে । ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত মহাসড়কটিতে দুর্ঘটনা নৈমিত্তিক ব্যাপার। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মোমিনুল মউজউদ্দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহাসড়কের এ অংশে। জীবন ঝরেছে আরও অনেকের। হাইওয়ে পুলিশ বলছে, ওভারস্পিড ও ওভারটেকিংয়ের জন্যই এ দুর্ঘটনা।
জানা যায় ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশে ৩৫ কিলোমিটার জুড়ে বাস-ট্রাক সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশা, ভ্যানগাড়ি, পাওয়ার টিলার ও ট্রাক্টর। পেছনে ফেলে এক গাড়ি আরেক গাড়ি থেকে এগিয়ে যাওয়ার বেসামাল প্রতিযোগিতা, একই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির মুখে পড়া। ফলে মহাসড়কে ক্ষণে ক্ষণেই চোখে পড়েছে বিপজ্জনক দৃশ্য। সরাইলের বিশ্বরোড মোড়ে হাইওয়ে মহাসড়ক পরিণত হয়েছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে। আর চলতি বছরে এই মহাসড়কের এই অংশে ১১ মাসে মারা গেছেন প্রায় ৫০ জন। পাশপাশি আহত হয়েছে দুই শতাধিক শতাধিক। ঢাকাগামী তিশা পরিবহন’র চালক সাজু মিয়া জানান ভ্যানগাড়ি, সিএনজি অটোরিকশা, রিকশা চলে মহাসড়কে। এসব কারণে গাড়ির গতি বাড়ানো যায় না। মহাসড়কে ছোট যানগুলো কোন ডিসিপ্লিন মেনে চলে না। তা ছাড়া এগুলো চালায় অল্প বয়সের চালক। সবচেয়ে বড় সমস্যা করে সিএনজি অটোরিকশা। এগুলো হুট করেই বড় গাড়ির সামনে চলে আসে। তখনই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ফাঁড়ির ইনর্চাজ মো. নুর জানান ওভারটেকিং ও ওভারস্পিড দুর্ঘটনার প্রধান কারণ। তা ছাড়া আছে অদক্ষ চালক।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর জানিয়েছেন দুর্ঘটনা রোধে তারা কাজ করে যাচ্ছেন। এ জন্য তার নিয়মিত অভিযান ও চালকদের সচেতনা মুলক প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে দুর্ঘটনা রোধে চালকরা আরও সচেতন হলে দূর্ঘটনা কমবে বলে মনে করছে সচেতন মহল। পাশপাশি মহাসড়কে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশা, ভ্যানগাড়ি, পাওয়ার টিলার ও ট্রাক্টও বন্ধের দাবিও জানিয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ