বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ১৫ ব্যবসায়ীকে জরিমানা

asআশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন দোকানে অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ১৫  ব্যবসায়ীকে জরিমানা ও বিপুল পরিমান কয়েক মন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালতে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আক্তার উন নেছা শিউলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা শহরের চকবাজার, দুধ বাজার, কামাড় পট্রি একালায় অভিযান চালিয়ে অন্তত ১৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২মন পলিথিন জব্দ করেন। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা দেয়া হয়।
 

 

এ জাতীয় আরও খবর