,

বাতাস চালিত মোটর সাইকেলের উদ্ভাবক ব্রাহ্মণবাড়িয়ায় নিহত

motor cycleবাংলাদেশের প্রথম বাতাসচালিত মোটরসাইকেলের উদ্ভাবক হবিগঞ্জের হাফেজ নুরুজ্জামান (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে।  

রোববার দুপুর ২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামানসহ ৪ যাত্রী নিহত হয়।

পুলিশ জানায়, নুরুজ্জামানসহ আরো ৬ যাত্রীসহ প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন।

সূত্র জানায়, গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় তিন যাত্রী নিহত ও নুরুজ্জামানসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, এ বছরের ৫ মার্চ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে বাতাস চালিত মোটরসাইকেলে চড়েন এর উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান। তার উদ্ভাবিত সাইকেল চালাতে লাগবে না তেল বা পেট্রোল। শুধুমাত্র বাতাসের ওপর ভর করেই চলবে পরিবেশ বান্ধব এই সাইকেল। ৩ ভাই, ৩ বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর