বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ১৮০ কি.মি. নতুন রেল : রোববার উদ্বোধন

news-image

New Rail line

মাসুকুর রহমান : ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত ১৮০ কিলোমিটার পথে নতুন রেল বসানোর কাজের উদ্বোধন হচ্ছে আগামী রোববার।

ওই দিন সকাল ১০টায় উল্লিখিত রেল পরিবর্তন ও আনুষাঙ্গিক কাজের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তরাও উপস্থিত থাকবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উল্লিখিত পথে ১৮০ কিলোমিটার পুরাতন রেল পরিবর্তন করে নতুন রেল বসানো হবে। একই সঙ্গে এই পথে পুরাতন ও ক্ষতিগ্রস্থ স্লিপার বদল করে নতুন স্লিপারও বসানো হবে। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯৯ কোটি টাকা। তবে এ ব্যয় আরও সামান্য কিছু বাড়তে পারে।

কাজ বাস্তবায়নকারি ম্যাক্স গ্রুপ সূত্র জানায়, আগামী বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। তবে কাজ অনুসারে বরাদ্দ আরো বাড়তে পারে। নতুন রেল ও স্লিপার বসানোর পর এই পথে ট্রেনের চলার গতি বর্তমান অবস্থা থেকে বাড়বে। ইতিমধ্যেই চীন থেকে রেল ও স্লিপার এনে রাখা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই রেল বসানোর কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা