আশুগঞ্জে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত॥

Ashuganj BNP pohto 20.11.2014নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শহরের পূর্ব বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান সাদেক, মোঃ মানিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আব্দু মিয়া, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চর চারতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, বিএনপির নেতা আজাদ মিয়া, যুবদল নেতা কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান সরকারের আতংক। আর এ জন্যই সরকার তারেক রহামানকে দেশে আসতে দিচ্ছে না। তারেক রহামানের নির্দেশেই আগামী দিনে দলের আন্দোলন সংগ্রাম এগিয়ে নিবো।    
 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ