আশুগঞ্জের তালশহরে ৮ম শ্রেনীর ছাত্রী ধর্ষন॥ ধর্ষক আটক

Ashuganj pohto 18.11.2014নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জের তালশহরে ৮ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ধর্ষক জাকির হোসেন (৩০) কে হাতে নাতে আটক করে আজ মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেছে। মেয়েটি তালশহর এ আই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। ধর্ষক জাকির হোসেন তালশহর গ্রামের পূর্বপাড়ার আলমগীর মিয়া ছেলে। তালশহর নতুন বাজারে ধর্ষক শাকিল ষ্টুডিও নামে একটি ছবির ষ্টুডিও পরিচালনা করেন।  
ধর্ষিতার মা জানান, গতকাল সোমবার রাত ১২টার দিকে তালশহর পশ্চিম পাড়ায় মেয়েটির ঘরের দরজায় ধাক্কা দেয় জাকির হোসেন। পরে মেয়েটি দরজা খোলার সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরে ধর্ষন করে। এ সময় মেয়েটির ঘরে কেউ ছিল না। পরে তার চিৎকারে পাশ্বের ঘর থেকে মাসহ আত্বীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষক জাকির হোসেনকে হাতে নাতে আটক করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কমকর্তা আবু জাফর জানান, রাত ১২টায় কিশোরীর ঘরে ডুকে তাকে ধষণ করে। পরে এলাকাবাসী ধর্ষক জাকির হোসেনকে আটক করে আজ দুপুরে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।  
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। এ জন্য ছেলেটিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
 


 

 

 

 

    

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ