জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- হুসাইন মোহাম্মদ এরশাদ
নিজস্ব প্রতিবেক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে সু-সংগঠিত করে আরো শক্তিশালী করতে হবে। তিনি রবিবার দুপুর ১২টায় আশুগঞ্জের স্থানীয় হোটেল সুরমা ইনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ার্যামন ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য নবীন চৌধুরী, পীর হাবিবুর রহমান, ইয়াহিয়া চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান, তাজুল ইসলাম, সুনিল শুভ রায়, যুগ্ম-মহাসচিব নূরুল ইসলাম নুরু উপস্থিত ছিলেন। তিনি মৌলভীবাজারে যাওয়ার পথে আশুগঞ্জের হোটেল সুরমা ইনে যাত্রা বিরতি কালে নেতা-কমীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।











