,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৫ম দিনের মত কর্মবিরতি চলছে (ভিডিও)

as elecআমিরজাদা চৌধুরী: ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে নিমার্নাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মান শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবীতে গত ১০ নভেম্বর থেকে আজ শুক্রবার পর্যন্ত ৫ম দিনের মত নির্মান কাজ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ কেন্দ্রর নির্মান কাজে নিয়োজিত শ্রমিকরা। নির্মান শ্রমিকরা জানান নির্মানাধীন আশুগঞ্জ ২২৫ মেগাওয়াটের সাব ঠিকাদারী বেঙ্গল ইলেক্টিক লিমিটেডের নিয়োজিত দুই শতাধিক শ্রমিক ন্যায পারিশ্রমিক দেয় না,যখন তখন শ্রমিক ছাটাই বন্ধ,ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনর্বহাল এবং কাজের নিরাপত্তা না দেওয়ায় গত ১০নভেম্বর থেকে  কাজ বন্ধ করে দিয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা আরও জানায় শ্রমিকদের ন্যায্য দাবী মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ করে দাবী আদায় করা হবে বলে হুশিয়ারী দেন।
আশুগঞ্জে নিমার্নাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সাহা আমাদের জানিয়েছেন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ বন্ধের কথা স্বীকার করে বলেন শ্রমিকরা কি কারণে কাজ বন্ধ করে দিয়েছে তা আমি জানিনা। শ্রমিকদের ন্যায্য মুজুরী দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।
আশুগঞ্জে নিমার্নাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে জানান নির্মান কাজ বন্ধ থাকায় প্রতিদিন সরকারের কয়েক লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। শ্রমিকদের সমস্য সমাধানে  বেঙ্গল ইলেক্ট্রিক লিমিটেড আন্তরিক না হওয়ায় নির্মান কাজ দিনের পর দিন বন্ধ রয়েছে।

http://youtu.be/Mg3xuhS6GIU

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর