আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশনের উদ্বোধন মার্চে

asugonjজাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কম্প্রেসার স্টেশন স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে স্টেশন দুটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে।

কমিশনিং কাজ সফলভাবে শেষ হলে আগামী মার্চ মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী এই স্টেশনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কম্প্রেসার স্টেশনের কাজ পর্রিদশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, এই কমপ্রেসার স্টেশনটি চালু হলে দেশের সব সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্রসহ সব অবকাঠামোতে গ্যাসের চাপ বাড়বে। দেশে গ্যাসের চাপ নিয়ে ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী অঞ্চলে যে সংকট রয়েছে তা সম্পূর্ণ কেটে যাবে।
 
পরে তিনি রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি ও আশুগঞ্জ-বাখরাবাদ ৬১ কিলোমিটার পাইপ লাইন পরিদর্শন করেন।

এ সময় জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জামিল আল আলিম, রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান, প্রকল্প পরিচালক (কমপ্রেসার স্টেশন) আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের আগস্ট মাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কম্প্রেসার স্টেশন নির্মাণ কাজ শুরু করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল)। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে নির্মিত এই দুই  প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ