বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশ ঘণ্টা পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট চালু

power stationনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে দশ ঘন্টা বন্ধ থাকার পর ১২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে।
সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত ৩টার দিকে আশুগঞ্জে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান,  ১২৮ কেভি সাব স্টেশনের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
এর মধ্যে ৩ নম্বর ও গ্যাস ইঞ্জিন ইউনিটে বুধবার সকাল ৭টার দিকে আবার উৎপাদন শুরু হলেও ১২০ মেগাওয়াট ক্ষমতার বাকি দুটি ইউনিট চালু হতে বেলা দেড়টা বেজে যায়।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো কারণ প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানাতে পারেননি।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সুইচ বোর্ডে ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ায় তেল নিঃসৃত হলে আগুনের মাত্রা বেড়ে যায়।
গত ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটলে সারাদেশ আট ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। জাতীয় গ্রিডে সরবরাহ না থাকায় ওইদিন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে যায়।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলেছে, জাতীয় গ্রিডের কোনো অংশের ত্রুটির কারণে সেদিন বিপর্যয় ঘটে। তবে সমস্যা ঠিক কোথায় তা এখনও জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা