বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পুলিশের উপস্থিতিতে জে.এস.সি পরীক্ষার্থীর বাল্যবিয়ে সম্পন্ন

Ballo bebahoআবু কামাল খন্দকার : উপজেলার সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষার্থী ১০ নভেম্বর পুলিশের উপস্থিতিতে বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। সে বড়িকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের মো. বাতেন মিয়ার মেয়ে লাকি আক্তার (১৩)। এ বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েও কিছুই করতে পারেননি। গত সোমবার পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামের মৃত মনিরুল হকের ছেলে আলী মিয়ার সাথে উক্ত বিয়ে সম্পন্ন হয়। তবে বিদ্যালয়ের ভর্তি রেজিষ্টারে ২০০১ সালের ৩রা জুলাই জন্ম তারিখ লেখা থাকলেও ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্ম নিবন্ধন কার্ডে ১৮ বছর দেখানো হয়েছে।  যার ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়েও ব্যাবস্থা নিতে পারেনি। এ বিয়ের ব্যাপারে কুলাসিন গ্রামের মেম্বার রমজান আলী ইউনিয়র পরিষদ থেকে ওই ভুয়া কার্ড সংগ্রহ করে দেন জানা গেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ কর্তৃক ১৮ বছরের উর্ধ্বে ভূয়া জন্মনিবন্ধন কার্ড দেখে পুলিশ ফেরত আসতে বাধ্য হন। প্রশাসনের বাঁধা আসতে পারে জেনে বুঝেই চেয়ারম্যান মেম্বারদের মোটা অঙ্কের বিনিময়ে ভূয়া জন্মনিবন্ধন কার্ড তৈরি করে উপজেলার বিভিন্ন গ্রামে মেয়ের পরিবার বাল্য বিয়ে দিচ্ছে বলে খোঁজ পাওয়া গেছে।
সলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী বলেন, মেয়েটি ভাল ছাত্রী এবং এবার জে,এস সি পরীক্ষার্থী ছিল। তবে এ বিয়ের ব্যাপারে আমাদের জানা নেই।

       


                                                                      
    
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা