শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে আগুন, ২টি ইউনিটের উৎপাদন বন্ধ

download (1)নিজস্ব প্রতিবেদক:ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। আজ বুধবার ভোর ৩টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ১২৮ কেভি সাবষ্টেশনের সুইচ ইয়াডের সিটি বিস্ফোরণ হয়ে ট্রান্সফরমারে আগুন লাগে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।  
তবে একারনে বিদুৎত কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে সকাল ৭টায় আবার দুটি ইউনিট উৎপাদন ফিরে আসে। এখনো বন্ধ রয়েছে ১২০ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিট ও জিটি-২ ইউনিট। তবে বন্ধ ইউনিট গুলো চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঐ বিদুৎত কেন্দ্রের কর্মকর্তারা। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, রাত ৩টার দিকে ১২৮ কেভি সাব ষ্টেশনের সুইচ ইয়াডের একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট ও  ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে পর্যায়ক্রমে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট ও  ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন সকাল ৭টার দিকে শুরু হয়। আশুগঞ্জ  ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে সিটি বিস্ফোরণ হওয়ায় ট্রান্সফরমারের তৈল লিকেজ হয়ে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়।