শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করে ছিল- আবু আসিফ আহমেদ

Ashuganj BNP 07.11.2014আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু আসিফ আহমেদ বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর ৭ই নভেম্বরের মাধ্যমেই দেশকে সংকট থেকে মুক্ত করে গনতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে ছিল। আগামী দিন বিএনপির সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরো সংগঠিত করতে হবে। আজ শুক্রবার বিকেলে আশুগঞ্জ টোলপ্লাজার পাশে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আশুগঞ্জ উপজেরা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ, বিএনপি নেতা সেলিম সিকদার, ইদ্রিস মিয়া, নাওগাট বিএনপির নেতা ইদ্রিস হাসান, শহিদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবি হাসান রানা, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মীর সুমন। পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ