বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে যুবলীগের দু-গ্রুপের একই সময় বর্ধিত সভা ডাকায় ১৪৪ ধারা জারি

ashugonj144নিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে যুবলীগের দু-গ্রুপের একই সময় বর্ধিত সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা প্রসাশন ১৪৪ জারি করেই বিভিন্ন এলাকায় মাইক সার্ভিস করে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিপুল পরিমান পুলিশ, এপিবিএন, র‌্যাব মোতায়েন করা হয়েছে।  

 গত ১৯ অক্টোবর কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ আশুগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জিয়া উদ্দিন খন্দকারকে আহবায়ক, শাহিন আলম বকশি ও ইলিয়াস আলীকে যুগ্ম-আহবায়ক করে ৩৩ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা করে। এর পর থেকেই সাবেক কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার ও নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক যুগ্ম-আহবায়ক ইলিয়াস আলীসহ নবগঠিত আহবায়ক কমিটির বেশকিছু সদস্য এ কমিটি বাতিলের দাবি জানান। এ দাবিতে তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এরই প্ররিপেক্ষিতে নবগঠিত উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার ও যুগ্ম-আহবায়ক শাহিন আলম বকশি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহবান করে সকল ইউনিয়ন কমিটিকে চিঠি দেয়। অপরদিকে, সাবেক কমিটির সহ-সভাপতি মোঃ মোশারফ মুন্সী ও সাধারন সম্পাদক মনির সিকাদারও একই সময় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহবান করে সকল ইউনিয়ন কমিটিকে চিঠি দেন। এবং উভয় পক্ষই একই সময়ে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করার প্রস্তুতি নেন। এতে করে উত্তেজনা দেখা দেয়ায় উপজেলা প্রসাশন ১৪৪ জারি করে।    
নবগঠিত উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার জানান, ৪ দিন আগে ইউনিয়ন কমিটিকে আমরা চিঠি দিয়েছি। এবং আমাদের কমিটি বৈধ। কিন্তু প্রসাশন আমাদের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করতে দেয়নি। এবং আমরা আজ হরতাল বিরোধী মিছিল করতে চাইলেও প্রসাশন অনুমতি দেয়নি।
সাবেক কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার জানান, আশুগঞ্জ উপজোা যুবলীগের সম্মেলনের নির্ধারনের পরও কোন অদৃশ্য কারণে উপজেলা ও জেলা যুবলীগের নেতৃবৃন্দকে অবজ্ঞা করে কেন্দ্রীয় যুবলীগ অরাজনৈতিক ব্যাক্তিদের দিয়ে কমিটি ঘোষনা করায় আশুগঞ্জ ও জেলা যুবলীগের সকল নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যার পরিপেক্ষিতে সকল নেতা-কর্মী এ অরাজনৈতিক কমিটিকে বৈকট করছে। এবং তাদের সকল কর্মসূচি প্রতিহত করার ঘোষনা দেয়া হয়েছে। তাই কেন্দ্রীয় যুবলীগের নেতৃ-বৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে জানাতে চাই অবিলম্বে জেলার নেতৃ-বৃন্দের সমন্বয়ে ত্যাগী নেতৃ-বৃন্দকে নিয়ে নতুন কমিটি গঠনে হস্তক্ষেপ কামনা করছি।    
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ জানান, উপজেলা যুবলীগের দু-গ্রুপের সাথে বেশ কয়েকবার বৈঠক করেও তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় ১৪৪ জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা