,

আশুগঞ্জে অগ্নিকান্ডে উপজেলা জাতীয়পার্টির অস্থায়ী কার্যালয়সহ পুড়ে গেছে ৬টি দোকান ॥ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

fire 22নিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহরের পূর্ববাজার এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকান্ডে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়সহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গে আগুনের লেনিহান শিখা মুহুর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে প্রাথমিক ভাবে প্রায় অর্ধ কোটি টাকার মালমাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করে উপজেলা জাতীয় পার্টিও অস্থায়ী কার্যালয়ের পাশে বিহারী সুলতান মিয়ার জনি বেডিং ক্লথ ষ্টোরের লেপ-তুসকের একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পড়ে দ্রুত পাশের ঘর গুলোতে আগুনের লেনিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কাযালয়, ফানির্চারের দোকান, ওয়েল মিলের শো-রুম, লেপ তুসকের দোকান ও দুটি ঠিকাদারি অফিসের যাবতীয় মালামাল ও আসবাবপএ পুড়ে যায় । খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর