আশুগঞ্জে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রাথমিক শিক্ষকদের ব্যবস্থা নিতে ৩ সদস্য’র তদন্ত কমিটি গঠন

B Baria Mapপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগ। এ ব্যাপারে  সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানাযায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ১০/১২ জন শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলে অভিযোগ রয়েছে। তাদের অনেকে ঢাকায় কিংবা আশুগঞ্জ উপজেলার বাহিরে থাকেন। কিংবা সরকারী চাকুরী করেও রাজনীতি ও ব্যবসা এবং অন্যান্য কাজ  করে থাকেন। শুধু মাঝে মধ্যে এসে সই  করে চলে যান।  তবে নিয়মিত বেতন নিতে ভুল করেন না। যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এই নিয়ে বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও হয়েছে। তারপর নড়েচড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। এমন বেশ কিছু শিক্ষক’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। গঠন করেছে ৩ সদস্য’র তদন্ত কমিটি। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটিতে রাখা হয়েছে সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, জেলা সহকারি মনিটারিং অফিসার গুপাল কান্তি দত্ত ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক জানিয়েছেন তদন্ত কমিটি ইতিমধ্যে  কাজ শুরু করেছে। প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ