শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা উৎপাদন বন্ধ

fartilizer-নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ক্রুটির কারণে আজ আবার বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা। পুণরায় কারখানা চালু করতে কাজ করছে স্থানীয় প্রকৌশলিরা। তবে আজ রাতে উৎপাদনে আসতে পারে বলে ধারনা  করছে কারখানা কর্তৃপক্ষ।
কারিগরি বিভাগ সূত্রে জানা যায় আজ শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার ইমপ্যাক্ট পাম্ব বিকল হওয়ার কারণে সাথে সাথে বন্ধ হয়ে যায় আশুগঞ্জ সারকারখানার উৎপাদন। যান্ত্রিক ক্রুটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রকৌশলিরা। তবে আশুগঞ্জ সারকারখানা মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন যান্ত্রিক ক্রুটির কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামত কাজ চলছে। আজ রাতে উৎপাদনে আসতে পারে।