বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নবনির্বাচিত পৌর মেয়রের মতবিনিময়

n counsil metingনবনির্বাচিত নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাইন উদ্দিন মাইনু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময়  পৌর সচিব শ্যামল কুমার দত্ত, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গির হোসেন খান, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র মোহাম্মদ মাইন উদ্দিন মাইনু  বলেন নবীনগরকে একটি আধুনিক পৌরসভা করতে চাই এবং দীর্ঘদিনের যানজটমুক্ত করে সামনের দিকে এগিয়ে নিতে চাই। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এছাড়া গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ্‌ মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য, গত ২৯শে সেপ্টেম্বর নবীনগর পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে মোহাম্মদ মাইন  উদ্দিন মাইনু প্রথম মেয়র নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর