,

৫ হাজার টন চাল নিয়ে ৪টি জাহাজ এখন আশুগঞ্জে সোমবার যাবে ত্রিপুরায়

Brahmanbaria Ashugang Indian Rice Transhipment picনিজস্ব প্রতিবেদক : ৫ হাজার টন চাল নিয়ে ৪টি কার্গো জাহাজ এখন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে নোঙ্গর করেছে। আগামীকাল সোমবার সকালে এই চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আশুগঞ্জ নৌ-বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৬ অক্টোবর ৫ হাজার টন চাল নিয়ে এই ৪টি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আশে। বৃহস্পতিবার সকালে জাহাজগুলি মংলা পোর্ট অতিক্রম করে আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌছেছে। আগামীকাল সোমবার সকাল থেকে এসব চাল ট্রাকে করে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজ এর লজিস্টিক ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান (জামান) জানান, কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৫ হাজার টন চাল নিয়ে এমভি গালফ-৩, এমভি গালফ-৭. এমভি দত্তপাড়া ও এমভি রাইড-১ এই ৪টি জাহাজ গত ৬ অক্টোবর আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় জাহাজগুলো আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙ্গর করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম জানান, জাহাজ থেকে এসব চাল লোড আনলোড করে দেশীয় ট্রাকের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে ত্রিপুরা পাঠানো হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ