,

পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সংবাদ সম্মেলন

downloadডেস্ক রির্পোট:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পুলিশ প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও মামলা কার্যক্রম সঠিকভাবে না পরিচালনা করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামের তোফাজ্জল মিয়ার পরিবার। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অভিযোগের লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই আবুল কালাম আজাদ। অভিযোগে বলা হয়, চলতি বছরের ৮ এপ্রিল স্থানীয় সহিদ মেম্বার ও মুছা গং এর হাতে নশৃংসভাবে খুন হন তোফাজ্জল। এরপর হতে নবীনগর সার্কেল এএসপি শাহরিয়ার আল মামুন বিভিন্ন ভাবে মামলা কার্যক্রম পরিচালনায় পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। এ অবস্থায় সুষ্ঠু বিচার প্রাপ্তি নিয়েও শংকিত হয়ে পড়েছেন তোফাজ্জলের পরিবার। তারা ন্যায় বিচার প্রাপ্তিতে পুলিশ প্রশাসনের জৈষ্ঠ্য কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিহতের স্ত্রী লতিফা বেগম ও তার দুই নাবালক সন্তান এবং ভাই সুমন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ