আশুগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

grafter-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা সহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। আটককৃতের নাম- সুজয় খন্দকার (২৫)। তিনি আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় খন্দকার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। পরে আজ শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজারের একটি চায়ে দোকান থেকে সুজয় খন্দকারকে ৩৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, আটক সুজয় খন্দকার দ্বোষী প্রমাণিত হলে দল থেকে তাকে বহিস্কার করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ