যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের অধিকাংশই ছাত্রশিবিরের : এইচটি ইমাম

news-image

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলে প্রজ্ঞাপন জারির জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছেন তাকে শিষ্টাচারবহির্ভূত আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

শিক্ষার্থীরা বলছেন, দাবি মেনে নেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য এক মাস সময় নেয়া হয়েছিল, যা ৭ মে পার হয়ে গেছে। তাদের এ দাবি নাকচ করে দিয়ে এইচটি ইমাম বিবিসি বাংলাকে বলেন,  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলছি- এ আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের অধিকাংশই ছাত্রশিবিরের।

তিনি বলেন, আন্দোলনরতরা সবাই যদি শিক্ষার্থী হয়, তা হলে তাদের মধ্যে একটি শিষ্টাচার থাকা উচিত। আমি মনে করি, সরকারকে ছাত্রদের পক্ষ থেকে আলটিমেটাম দেয়া শিষ্টাচারবহির্ভূত। প্রধানমন্ত্রী যখন সংসদে এ সিদ্ধান্তের কথা বলেছিলেন, তখন তিনি মের কথা বলেছিলেন বলে আমার মনে পড়ে না। কারণ আমি সেদিন সংসদে ছিলাম, তার বক্তব্য শুনেছি।

কোটা আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা মনে করেন নির্বাচনের আগে এর পেছনে ‘অনেক রাজনৈতিক অঙ্ক কষার বিষয় আছে এবং কষাও হচ্ছে।’

গত মাসে কোটা সংস্কার নিয়ে যখন দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন- কোনো কোটাই থাকবে না। এরপর কিছু দিন আগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবার বলেছেন- কোটা বাতিল হয়ে গেছে এবং এ নিয়ে হা-হুতাশ করে লাভ নেই।

কিন্তু কয়েক দিন আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, কোটা নিয়ে কোনো অগ্রগতি নেই এবং এ বিষয়ে কোনো দিকনির্দেশনাও নেই। এইচটি ইমাম বলেন, বিষয়টি দেখার জন্য কমিটি করে দেয়া হয়েছে এবং বিষয়টিতে সময় লাগবে।

কিন্তু এর দুদিন পরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের বলেছেন- কোটা বাতিল বা সংস্কার করতে একটি কমিটি গঠনের রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। দ্রুত একটি সিদ্ধান্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ