,

নবীনগরে   অবৈধ নকল কারখানা ধ্বংস

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ নামে এক প্রস্তুতকারক নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যামান আদালত খবর পেয়ে
শুক্রবার বিকালে  দিকে উপজেলার কাজলিয়া গ্রামে উক্ত গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর নকল কারখানায় পরিদর্শনে যান। সেখানে কাউকে না পেয়ে প্রায় মালামাল প্রস্তুতের আনুমানিক ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাজলিয়া গ্রামে উক্ত গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর নকল কারখানাটিতে কার্মকর্তা-কর্মচারী কাউকেই পাওয়া যায়নি। কারখানার প্রত্যেকটি দরজায় তালা ঝুলানো। খোঁজ নিয়ে জানা গেছে,ইন্ডাস্ট্রিজ এর মালিক আক্তার হোসেন এলাকায় থাকেন না। থাকেন ঢাকায়। সেখানে কাউকে না পেয়ে তালা ভেঙ্গে দেখা যায়, নোংরা ও অস্বাস্থকর পরিবেশে খোলা অবস্থায় ঘি এর ৮-১০টি ড্রাম রাখা। পাসের রুমে বাজার জাতের জন্য বিভিন্ন কোম্পানির নামে বানানো খালি কৌটা ও প্যাকেট। এ সময় উৎপাদিত ঘি,ডালডা,তেলের ড্রাম এবং খালি কৌটাসহ অন্যান্য উপকরন গুলি উপস্থিত জনতার সামনে ধ্বংস করা হয়।

ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন অবৈধ মালামাল ধ্বংস করে দিয়েছি এবং কারখানাটির কার্মকর্তা-কর্মচারী খোঁজ নিচ্ছি,তাদের পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল