,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

asugonj power stপ্রতিনিধি : ট্রেড ইউনিয়ন বন্ধ করার প্রতিবাদ, উৎপাদন ও রক্ষনাবেক্ষন বিভাগ পৃথক করে আলাদা বিভাগ প্রতিষ্ঠাসহ ২২ দফা বাস্তবায়নের দাবিতে  মঙ্গলবার  আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারিরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালিত হয়।সকাল ১০টার দিকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন দপ্তরের সামনে দিয়ে ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ মোজাজ্জেল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বিভাস বিশ্বাস, মজিবুর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন শ্রমিক-কর্মচারী স্বার্থবিরোধী কর্মসুচি প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর