,

নবীনগরে মেয়েদের উত্তপ্ত করার ঘটনার জের ধরে দুই গ্রামে সংঘর্ষ -আহত-১০।

news-image

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে  মেয়েদের উত্তপ্ত করার ঘটনার জের ধরে উপজেলার বিটঘর ইউনিয়নে মহেশপুর ও ভদ্রগাছা গ্রামের মধ্যে সোমবার (১৩/১) সন্ধ্যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। দাঙ্গা রোধে সংঘর্ষে জড়িত ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার(১৪/১)তাদের জেল হাজতে প্রেরন করা হয় । গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ আবদুল আউয়াল(৬০),মোঃ শাহ আলম (৪৫),আতাউর রহমান (৪৫),মোঃ আল-আমীন(৩২),মোঃ হানিফ (৪৬), মোঃ ইয়ার হোসেন (২০), মোঃ ইছহাক মিয়া (১৮), মোঃ হাকিম (৪৫),মোঃ ছিদ্দিকুর রহমান (৪০)। পুলিশ জানায়-মেয়েদের উত্তপ্ত করার ঘটনার জের ধরে সংঘর্ষের নেতৃত্ব দেন মহেশপুর গ্রামের মেম্বার মামুন ও ভদ্রগাছা গ্রামের আঃ মতিন মিয়া। ওসি আবু জাফর বলেন, গ্রেফতাকৃতদের জেলা হাজতে পাঠানো হয়েছে,দাঙ্গারোধে পুলিশ তৎপর রয়েছে, পরিস্থিতি এখন শান্ত ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর