,

নবীনগরে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৩ জন নিহত

accedentআবু কামাল খন্দকার : উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৩ জন নিহত ও ৭ আহত হয়েছে। ঘটনাটি ঘটে ঈদের আগের দিন রবিবার ভোরে কসবা উপজেলার উজানিশাহ নামক স্থানে। নিহতরা হচ্ছে টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা (২৫), তার দুই যমজ সন্তান ও ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের ছাএ সৌরভ (৮) ও নিরব (৮)। এ ঘটনায় হানিফ মিয়া (৩৫), তার শিশু পুএ রাহাত (২) ও তার ছোট বোন সূর্য বেগম (৩০) গাড়ির চালক সহ চরিলাম গ্রামের আরো ৩ জন আহত হয়। জানা যায়, বেকারী ব্যবসায়ী হানিফ মিয়া তার পরিবারের ১০ জন লোক নিয়ে ঈদের আগের দিন রবিবার (৫/১০) ভোরে ঢাকার দক্ষিণ পাইকপাড়া থেকে মাইক্রোবাস যোগে নারীর টানে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে আসছিলেন। চালকের গাফলতির কারণে উজানিশাহ নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন মারা যায়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

     

 

     


                                                                         
    
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর