শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিন ধরে দলিল রেজেস্ট্রি বন্ধ

Regজেলার বাঞ্ছারামপুর উপজেলায় ১১দিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে।

সোনালী ব্যাংকের ম্যানেজারের গাফিলতির কারণে চালান ফরম সময়মতো না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

 
সোনালী ব্যাংক বাঞ্ছারামপুর শাখা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা শাখা হয়ে বাঞ্ছারামপুর উপজেলা শাখায় পৌঁছায়। আগের সরবরাহ করা চালান এ মাসের ২ তারিখে শেষ হয়ে যায়।
 
ফরদাবাদ গ্রামের হালিম মিয়া বলেন, ‘সরকারি ফিসের টাকা সোনালী ব্যাংকে দিতে পারতাছিনা ব্যাংকে চালান ফরম না থাকার কারণে। জায়গা কিনে কয়েক দিন ধরে ঘুরতেছি কিন্তু রেজেস্ট্রি করতে পারতেছিনা।’
 
দলিল লেখক মামুন পারভেজ বলেন, ‘আমাদের কাজ-কর্ম সব বন্ধ। সরকারি ফি এর টাকা জমা দেয়া যাচ্ছে না তাই রেজিষ্ট্রি বন্ধ রয়েছে।’
 
উপজেলা সাব-রেজিস্টার শেখ নাছিমুল আরিফ বলেন, ‘চালান ফরম না থাকায় সাব-কবলা দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে এ মাসের ১ তারিখের পর থেকে। ব্যাংকে চালান ফরম না আসা পর্যন্ত তা বন্ধ থাকবে।
 
সোনালী ব্যাংক বাঞ্ছারামপুর শাখা ব্যাবস্থাপক আবদুর রহমান বলেন, চালান ফরমের চাহিদা দিতে আমার কোনো গাফিলতি নাই, তবে দু’এক দিনের মধ্যেই চালান ফরম ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসবে।’
 
তিনি আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে সময়মতো না পাঠানোর কারনে আমরা সময়মতো পাইনি।’
 
ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনালী ব্যাংক শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চাহিদাপত্র দিতে দেরি হওয়ায় আমরা তা সঠিক সময়ে কেন্দ্রীয় ব্রাঞ্চে পাঠাতে বিলম্ব হয়েছে তবে আমাদের শাখা থেকে জরুরি ভিত্তিতে কিছু ফরম পাঠিয়েছি।’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা