আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ২২ দফা দাবিতে বিক্ষোভ

power plant asugonjপ্রতিনিধি : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রসহ সব বিদ্যুৎ কেন্দ্রে ট্রেড ইউনিয়ন বন্ধের প্রতিবাদে এবং উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিভাগ পৃথক করাসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা।সোমবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।দুপুরে কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রধান দপ্তর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা।

 এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. মোজাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অনেকের মধ্যে বক্তব্য রাখেন-এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্রমিক নেতা মহরম আলী, বিভাষ বিশ্বাস, নজরুল ইসলাম ও মো. ফারুক।
 
প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারী স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিলে কঠোর কর্মসূচি  দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ