বাঞ্ছারামপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দিতে আজ বুধবার সকালে কলাকান্দি হাইস্কুল মাঠে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।

মা সমাবেশে স্কুলের শিক্ষার্থীদের বিপুল সংখ্যক মা অংশ গ্রহন করতে দেখা গেছে।
বক্তারা মা-দের উদ্দেশ্যে বলেন,একজন ভালো মা,একজন সচেতন মা-ই পারে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে।সন্তান বাইরে যেয়ে কি করে,কাদের সাথে মিশে,নিয়মিত স্কুলে যায় কি-না,এসব খোজ খবর রাখাটা মা’দের দায়িত্বের মাঝে পড়ে।

এ ছাড়া,মাদকের করালগ্রাসে সন্তান যেন নিমজ্জিত না হয়,১৮ এর আগে মেয়েদের বিয়ে যেন না দেয় সে নিয়ে বক্তারা দিক-নির্দেশনা দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ওসি মো.নিজামউদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, দরিয়াদৌলত ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপন, পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ