,

নবীনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎতের অভিযোগ

MinKMআবু কামাল খন্দকার : উপজেলার নাটঘর ইউনিয়নের বড়হিত রেজি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাৎতের অভিযোগ করে। গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর নিকট গ্রামবাসী লিখিত অভিযোগ করেন। 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বড়হিত রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া উপবৃত্তির সুবিধাভোগী ছাত্রছাত্রীদের বরাদ্ধকৃত ২০১৩ অর্থবছরের ৬মাস ও ২০১৪ অর্থবছরের ৬মাস মোট ১২মাসের টাকা অবৈধভাবে আত্মসাৎ করে। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন, উক্ত উপবৃত্তির টাকা সরকার বন্ধ করে দিয়েছে। প্রধান শিক্ষক কিছু কুচক্রি মহলের ছত্র ছায়ায় থাকিয়া অতি গোপনে ১ বছর যাবত গরীব, অসহায়, সুবিধাভোগী ছাত্রছাত্রীদের টাক আত্মসাৎ করছে বলে গ্রামেবাসী গোপন সূত্রে জানতে পেরে, উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তারা লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টির ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর