বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৪ দফা দাবীতে স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি শুরু

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : পদমর্যাদা, টেকনিক্যাল বেতন স্কেলসহ চার দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। আজ সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সরকারি হাসপাতালের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করছে তারা।

উপজেলা হেলথ এসোসিয়েশনের সভাপতি মো. কামালউদ্দিন,সা.সম্পাদক মো.মাইনুদ্দিন জানায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেয়। ঘোষণার পরেও দাবিগুলো এতদিন বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে।

এতে জেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উপজেলার ৩ শত ১২ টি টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে। উপজেলার ৬৮ জন স্বাস্থ্য সহকারি স্বাস্থ্যসেবাদান থেকে বিরত রয়েছেন ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা