বাঞ্ছারামপুরে নবনির্বাচিত দলিল লিখক সমিতির অভিষেক

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দলিল লিখক সমিতির প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন হয়।নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষীয় (আ.লীগ পন্থী) হোসেন-মোকবল পুরো প্যানেল নির্বাচিত হয়েছে।আজ (শনিবার)নতুন কমিটি ঢাকায়

সারাদেশের সকল দলিল লিখক (মোক্তার) সদস্যদের কেন্দ্রিয় সম্মলেন গুলিস্থান মহানগর নাট্যমঞ্চ কেন্দ্রে যোগদান করে নতুন কমিটির অভিষেক হয়েছে বলে জানা গেছে।নতুন কমিটিকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি,যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহিসহ আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। সকাল থেকে শুরু হওয়া দলিল লিখকদের এই জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৩ লাখ মোক্তার অংশ নেন।সম্মেলনে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মলনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসে কর্মরত ৫ জন ডেলিগেটর ও ৫ জন কাউন্সিলরকে নিয়ে নবনির্বাচিত দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারন সম্পাদক মোকবল হোসেন কেন্দ্রীয় এই সম্মেলনে যোগদান করেন বলে জানানো হয়।এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন দলিল লিখক মো.বিল্লাল হোসেন,জামাল মোক্তার,খোকন মুক্তার, দুলাল মোক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ