শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর মতবিনিময়

Sajuআশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মঙ্গলবার দিনব্যাপি আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন আশুগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

এ সময় তিনি উপজেলা শহর, তালশহর, আন্দিদিল, খোলাপাড়া, শরীফপুর, বায়েক, সোনাপুর, বড়তল্লা, যাত্রাপু গ্রামে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এছাড়া তিনি আন্দিদিলে হাজী আঃ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসবে যোগ দেন এবং শরীফপুরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী জাহের মিয়ার হাতে কল্যাণ ট্রাস্টের চেক তুলে দেন।

এ সময় অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র সাথে ছিলেন আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, কবির হোসেন মাস্টার, জাহের চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন খন্দকার, শ্রমিক লীগের আহবায়ক আবু মুছা, সাহেদ মেম্বার, তপন বকশী, লাল মিয়া বকসি, সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমান, মোমেন মাস্টার, আবুল হোসেন মাস্টার, ডাঃ আরিফ, সাইফুল ইসলাম সবুজ, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা