সানি আর আমি তো জুটিবাঁধাই আছি : মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘নোলক’ নামের ছবিতে ওমর সানির সঙ্গে জুটিবেঁধে অভিনয় করবেন নায়িকা মৌসুমী। ছবির মূল ভূমিকায় থাকবেন শাকিব খান ও নায়িকা ববি। ঢাকার একটি অভিজাত হোটেলে গতকাল মঙ্গলবার ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবির পরিচালক রাশেদ রাহাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৌসুমী নিজের নতুন ছবি নিয়ে কথা বলেন, কথা বলেন নায়ক ও স্বামী ওমর সানিকে নিয়েও।

মৌসুমী বলেন, ‘ছবিতে আমি ওমর সানির সঙ্গে জুটি হিসেবে কাজ করব। আমরা তো জুটিবাঁধাই আছি, এখন শুধু ক্যামেরার সামনে অভিনয়টা করব। ছবির গল্পটা আমি শুনেছি। আমার কাছে নতুন কিছু মনে হয়েছে। মনে হয়েছে বাংলাদেশের একটা বাংলা ছবি এটি, নিজে অনুপ্রাণিত হয়েছি। ছবির নতুন পরিচালক, প্রযোজককে অনুপ্রাণিত করতে আমরা পাশে আছি।’

মৌসুমী পরিচালক ও প্রযোজককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের ছবি এখন দেশের বাইরে শুটিং হচ্ছে। বিশেষ করে রামুজি ফিল্ম সিটিতে এত বিশাল, সুন্দর কাজ হয় সেখানে, আমাদের যে গ্যাপ আছে তা পূরণ করা যাচ্ছে, অনেক কিছু শেখা যাচ্ছে, এটা একটা ভালো দিক। খুব তাড়াতাড়ি ছবির কাজটি শেষ হবে। আমরা সব সময়ই সুন্দরের পাশে থাকতে চাই।’

পরিচালক রাশেদ রাহা বলেন, “‘নোলক’ মূলত এমন দুটি পরিবারের গল্প যারা আমাদের গ্রামীণ সমাজ, সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। বড় ভাই কাদের তালুকদার ও ছোট ভাই নাদের তালুকদার যে গ্রামে থাকে, সেখানে ছড়ানো অবারিত সুখ আর ঐশ্বর্য। শাওন ও কাজল এই দুই পরিবারের সন্তান। ওই স্বপ্নময় গ্রামের কোলজুড়ে তাদের বেড়ে ওঠা। দুই পরিবারের পুত্রবধূদের মর্যাদার প্রশ্নে শুরুত্বপূর্ণ হয়ে মিশে আছে ‘নোলক’। এমনই একটি গল্প নিয়ে আমরা ছবিটি নির্মাণ করছি। আশাকরি সবার ভালো লাগবে।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ