বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান গুরুত্বপূন্য ব্যক্তি: গয়েশ্বর
বাঞ্ছারামপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান অনস্বীকার্য। তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তাতেই বুঝাতে তার গুরুত্ব অপরিসীম। দেশ- বিদেশি ষড়যন্ত্রকারিরা চাচ্ছে তারেক রহমান যাতে ক্ষমতায় আসতে না পারে।এমনকি তারেক রহমানের জন্মদিন পালন করতে না পারে তার ষড়যন্ত্র করছে সরকার।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আগামী দিনের রাজনীতি এবং তারেক রহমান নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজিত আলোচনা সভার সভাপতিত্বে করেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
গয়েশ্বর চন্দ্র আরে বলেন, খালেদা জিয়া গনতন্ত্র রক্ষায় লড়াই করে চলছেন। বেগম খালেদা জিয়ার সমাবেশে সরকার গাড়ি বন্ধ করে দিয়েও মানুষকে আটকে রাখতে পারেনি। সাধারন মানুষ ঐ সমাবেশে উপস্থিত থেকে তারা হাসিনাকে পছন্দ করে না তা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ জোর করেও মানুষকে সমাবেশে আনতে পারেনি। তারা আওয়ামী লীগকে ঘ্রণা করে তা জানিয়ে দিয়েছে।
আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,তারেক রহমান প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হয়েছেন। তিনি সাধারন মানুষের মতোই বড় হয়েছে, তাই সাধারন মানুষের মনে প্রবেশ করতে পেরেছে। আজ দেশের সব স্তর ধ্বংস করে দিয়েছে। সব অপকর্মে জড়িত আওয়ামী লীগ। আওয়ামী আজ নিজেরা নিজেদেরই ধ্বংস করছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আবু নাসের রহমত উল্লাহ, আলহাজ এম এ হান্নান, আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।











