,

নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র ১৮ জন ও কাউন্সিলর পদে- ৯১ জনের প্রার্থীতা জমা

Election comm-2আবু কামাল খন্দকার : পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর এই প্রথম আগামী ২৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী জমা দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে বড় দু’দলের প্রার্থীরাই উপরের মহলে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারি সচিব মো: ফরহাদ হোসেন আগামী ২৯ সেপ্টেম্বর নির্বাচন ঘোষনা করেন। এরই মধ্যে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌরসভা উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন, মো. মুমিনুল হক, এড: শিব শংকর দাস, মো. মলাই মিয়া, মো. শুক্কুর খান, ওবায়দুল হক লিটন, বশির আহম্মেদ সরকার পলাশ, মো. মাঈনুদ্দিন আহম্মেদ (মাইনু), রফিকুল ইসলাম দেনু, শাহ হাছান আহম্মেদ, শাহ্ নুর খান আমগীর, মো. সাদিকুল হক সাদির, এম,এ জাহের, আবদুর রহমান, আবুল হোসেন মৃধা, মো. শাহাবউদ্দিন, মো. বশির আহম্দে, গোলাম ফারুক, মো. ইদন খান। 
এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে  ৬ জন, ২ নং ওয়ার্ডে ১২ জন, ৩ নং ওয়ার্ডে ১০ জন, ৪নং ওয়ার্ডে ১২জন, ৫ নং ওয়ার্ডে ১২জন, ৬ নং ওয়ার্ডে ১২জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫জন প্রার্থী জামা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৩জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪জন এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে ৪জন করে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
এদিকে এই পৌর নির্বাচনকে সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি পৌর নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রভামমুক্ত রাখার অঙ্গীকার করেন।
                                        

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ