,

নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা

Election comm-2আবু কামাল খন্দকার : নবীনগর পৌরসভা ১৯৯৯সালের ১২ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার ১৫ বছর পর এই প্রথমবারের মত গতকাল রোববার দুপুরে নির্বাচনের তফছিল ঘোষনা করা হয়। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন রবিবার (৩১/৮) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষনা করেন। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজার মহাসপ্তমীর দিন নির্বাচনের তারিখ ঘোষনা করায় এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে। নির্বাচন আগ-পিছ করার দাবী জানিয়েছেন। 
 নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, বাছাই ৭ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রথম শ্রেনীর নবীনগর পৌরসভার ২২বর্গ-কিলোমিটার এলাকার ৯ টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ১০৩টি বুথ কক্ষে মোট ৩০,২৭০জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪,৫৭৮জন ও মহিলা ভোটার ১৫৬৭৮জন। গতকাল এ প্রজ্ঞাপনের কপি নবীনগর এসে পৌছলে সম্বাভ্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে যায়।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ