আশুগঞ্জ টোলপ্লাজায় ৮ হাজার পিস ইয়াবা সহ ২ জন আটক

yaba==প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জেলার আশুগঞ্জ থানা পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীর সময় এসব আটক করে। এ ঘটনায় নরসিংদীর পশ্চিম কান্দাপাড়ার মোঃ রাজু মিয়া(২৮) ও কিশোর গঞ্জ জেলার ভৈরবের পলতকান্দার মোঃ শহিদুল ইসলাম(২৭) নামক ২ মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। জেলা পুলিশের সূত্র জানায়, আশুগঞ্জ থানার টিএসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে পুলিশ যানবাহন তল্লাশীর সময় ২ মোটর সাইকেল আরোহীর সাথে থাকা  ব্যাগে হরলিক্স এর কৌটা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ