,

বাঞ্ছারামপুরের এমআর জালালের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাঞ্ছারামপুরের ভেলানগর গ্রামের জালাল সরকারের বিরুদ্ধে ঔষধ কোম্পানীর এমআর চাকরির আড়ালে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্শ্ববর্তী নবীনগর উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। এবিষয়ে যোগাযোগ করা হলে জালাল নিজেকে নির্দোষ ও নিরীহ দাবি করেন। তবে গত কিছুদিন ধরে ঐসব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে জালালের গভীর সখ্যতা ও চলাফেরায় বিষয়টি ফাঁস হয়ে যায়। তবে র‌্যাংগস্ এর এরিয়া ম্যানেজার বললেন বিষয়টি তদন্ত করে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের অহিদ মিয়ার ছেলে জালাল সরকার বেকার সময় কাটছিল। গত একবছর আগে র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের মেডিক্যাল রিপ্রেজেনটিটিভ (এমআর) হিসাবে নবীনগর উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের দায়িত্ব নেন। যোগদানের পর থেকে জালালের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠলেও কিছুদিন নিরব ছিল। গত একমাস ধরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পরে জালাল। জালালের এই অসৎ ব্যবসার অভিযোগে অন্যান্য ঔষধ কোম্পানির এমআরগণও বিপাকে আছেন বলে জানান।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ফার্মেসী মালিক জানান, জালাল র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের মতো সুনামধন্য কোম্পানির চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা করে কোম্পানির সুনাম নষ্ট করছে। তার বিরুদ্ধে যদি কোম্পানি ব্যবস্থা না নেয় তাহলে আমরা তার কাছ থেকে র‌্যাংগস্ এর ঔষধ কেনা বন্ধ করে দিব। জালালের ব্যাপারে যেহেতু এলাকার অনেকেই বলছে সে নষ্ট পথে চলে গেছে তাই তার বিরুদ্ধে কোম্পানী যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত।

এবিষয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, “জালালের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে এখন যেহেতু শুনেছি তাকে নজরে রাখব। তার কাছ থেকে ইয়াবাসহ যে কোন ধরনের মাদকদ্রব্য পেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিব।”
এদিকে র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার জোনাল ম্যানেজার মোজাম্মেল হোসেন বলেন, “বিষয়টা আপনারা সাংবাদিকরাও তদন্ত করে দেখেন। যদি জালাল ইয়াবার সাথে জড়িত থাকে আমিও চাই তার শাস্তি হোক। তার বিরুদ্ধে যেহেতু এখন অভিযোগ শুনেছি বিষয়গুলো নিয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।”

এব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের এমআর জালাল সরকার তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “মাদক ব্যবসা করতে গেলে প্রভাবশালী লোক লাগে। আমি একজন নিরীহ লোক। তাহলে আমি কিভাবে মাদক ব্যবসা করবো আপনিই বলেন? আমি মাদক ব্যবসা করি না, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই আমার।”

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে